মাদক পাঁচারের এক অভিনব কায়দা আমিষ্কার করলেন এক মহিলা। আর তা হল নকল স্তন বানিয়ে যাকে ব্রেস্ট ইমপ্লান্ট বলা হয়, তার ভিতরে করে মাদক পাঁচার। আর এই নকল স্তনে করে বহন করা হয় ১.৭ কেজি বা ৩.৭৫ পাউন্ড কোকেইন। যার দাম ৭১ হাজার ইউরো বা ১ লক্ষ ২০ হাজার ডলার। খবর: মেইল অনলাইন।
গত শুক্রবার এই ঘটনাটি উন্মোচন ঘটে স্পেনের মাদ্রিদের এডোলফো সুয়ারেজ আন্তর্জাতিক এয়ারপোর্টে। ভেনিজুয়েলা থেকে বিমানে আসা এক মহিলাকে (৪৩) আটক করার পর পাঁচারের এই নতুন সম্পর্কে অবগত হয় সবাই। 
মাদ্রিদ এয়ারপোর্টে এক মহিলা কর্মকর্তা জানান, এই মহিলা কাস্টম পার হবার সময় আমার চোখে পড়ে। আমি তখন তাকে দেখে কেমন সন্দেহ মনে হল। আমি লক্ষ্য করলাম তার বুকের দুই স্তনের মধ্যে খানিকটা অসামঞ্জস্য। আর মহিলা খুবই বিব্রত ছিল সে সময়, এরপর আমরা তাকে আটকাই।
এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে দেখা যায়, তার স্তনটি প্লাস্টিক সার্জারি করে বানানো হয়েছে আর স্তনের নিচের দিকটা সেলাই করা। ডাক্তাররা তার নকল স্তন যখন খুলে ফেলে তখন দেখা যায় স্তনের ভিতরে দুটি প্লাস্টিকের ব্যাগে কোকেইন রাখা।
স্প্যানিশ পুলিশ জানায়, ল্যাটিন আমেরিকা থেকে আসা প্রত্যেকটি ফ্লাইট আমরা নিয়মিত চেক করি। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৪৯৩ কেজি বা ১০৮৭ পাউন্ড কোকেইন জব্দ করা হয় যার মূল্য ২০ মিলিয়ন ইউরো।
ইআর





