শান্তি চুক্তিতে সই করেছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও পশ্চিম তীরে সরকার পরিচালনাকারী ফাতাহ আন্দোলন।
গাজা উপত্যকায় দু’পক্ষের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, হামাস ও ফাতাহ আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি ঐক্যমত্যের সরকার গঠন করবে।
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ফাতাহ’র প্রধান ও স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কথিত শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর ফিলিস্তিনি দুই গ্রুপের মধ্যে এ ঐক্যমত্য অর্জিত হলো। সমঝোতার খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে।
হামাস ও ফাতাহ কর্মকর্তারা গাজায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী পাঁচ সপ্তাহের মধ্যে তারা একটি অন্তর্বর্তী সরকার গঠন করবেন এবং ছয়মাসের মধ্যে ফিলিস্তিনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফাতাহ আন্দোলনের একটি সফরকারি প্রতিনিধিদলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হামাস নেতা ও ফিলিস্তিনের নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেন, আগামী পাঁচ সপ্তাহের মধ্যে মাহমুদ আব্বাসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে আমাদের মধ্যে সমঝোতা হয়েছে।
খুব স্বাভাবিকভাবেই ফিলিস্তিনি প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যকার এ সমঝোতা ভালোভাবে মেনে নিতে পারেনি তেলআবিব। এ কারণে এ সমঝোতার কথা ঘোষিত হওয়ার এক ঘন্টারও কম সময়ের মধ্যে গাজায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সন্ধ্যায় গাজার বেইত লাহিয়া শহরে চালানো ওই বিমান হামলায় ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: আইআরআইবি।
ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি) //টিআই
শান্তি চুক্তিতে সই করেছে হামাস ও ফাতাহ আন্দোলন
শান্তি চুক্তিতে সই করেছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও পশ্চিম তীরে সরকার পরিচালনাকারী ফাতাহ আন্দোলন
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
সমাজে শান্তি ও ধর্মীয় সম্প্রীতি নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা। মানবতার কল্যাণও সব ধর্মের অন্যতম শিক্ষা। তাই নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি চর্চার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতার মাধ্যমে সমাজে শান্তির পরিবেশ নিশ্চিত করা জরুরি।
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিচারপতি নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
শান্তিতে নোবেল: ২৮৭ মনোনয়নে আলোচনায় ট্রাম্পসহ যারা
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা বাড়ছে। আগামী শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে এ বছরের শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। এর আগে সম্ভাব্য প্রার্থী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পোপ লিও, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিসহ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আলোচনায় এসেছে।
ন্যায়ের কণ্ঠস্বর এরদোয়ানের শান্তির আহ্বান বিশ্ব বিবেককে নাড়া দেবে: এমিনি এরদোয়ান
বিশ্বে শান্তি, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জাতিসংঘে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের দেওয়া বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকে নাড়া দেবে বলে আশা প্রকাশ করেছেন তার স্ত্রী ও তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান।
















