যুক্তরাষ্ট্র আজ সোমবার লিবিয়ায় তথাকথিত আইএসের ঘাটিগুলোতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লিবিয়ায় জাতিসঙ্ঘ-সমর্থিত সরকারের অনুরোধে তারা এই হামলা চালায়। ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

পেন্টাগন জানিয়েছে, আইএসের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত বন্দরনগরী সার্তের ওপর এই হামলা চালানো হয়।
লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজ এক টেলিভিশন ভাষণে বলেন, বিমান হামলায় 'ব্যাপক ক্ষতি' হয়েছে।
লিবিয়ায় আইএসের ক্রমবর্ধমান শক্তিবৃদ্ধিতে পাশ্চাত্যের শক্তিগুলো উদ্বিগ্ন হচ্ছিল।
পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামা এই হামলার অনুমতি দিয়েছেন। আর এতে সহায়তা করছে লিবিয়ার সরকারি বাহিনী।

এসএ/টাইম নিউজ