যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় রাজ্যগুলিতে শনিবার থেকে রেকর্ড পরিমান তুষার ঝড় হতে পারে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

এ সময়ে কোনো কোনো এলাকায় বাতাসের বেগ ঘন্টায় ৫০ মাইল পর্যন্ত হতে পারে। তুষার ঝড়ের কারণে প্রাণহানি ও সম্পত্তি বিনষ্টের মতো ঘটনাও ঘটতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ওয়াশিংটন এর প্রতিবেশী বাল্টিমোরসহ অন্যান্য শহরগুলিতে দুই ফুট পরিমাণ বরফে আচ্ছাদিত হতে পারে ।

অবশ্য শুক্রবার থেকেই ওয়াশিংটনে তুষারপাত শুরু হয়ে গেছে। এসব এলাকায় যাতায়ত ব্যবস্থা ব্যাহত হবে।

আরো ১৫টি রাজ্যে প্রবল তুষার ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। ওয়াশিংটনে জাতীয় আবহাওয়া অফিস উচ্চ সতর্কতা জারি করেছে।

আবহাওয়া অফিস থেকে প্রচারিত বুলেটিনে বলা হয়েছে,‘ প্রবল তুষারপাত ও ঝড় জীবন ও সম্পত্তির ওপর গুরুতর হুমকি বয়ে আনতে পারে।

শুক্রবার ও শনিবার রাতে যদি একান্ত প্রয়োজন না হয় যাতায়াত সীমিত করার অনুরোধ জানানো হচ্ছে।’

প্রবল তুষার ঝড়ের কারণে ওয়াশিংটন ডি সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া`র স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে । ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন।

এসএইচ