আফগানিস্তানে ভলিবল ম্যাচে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ৬০ জন। পাকিস্তান সীমান্ত সংলগ্ন পাকতিকা প্রদেশে রোববার বিকেলে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভবত ম্যাচটি দেখতে উপস্থিত স্থানীয় সরকারের সদস্যদের লক্ষ করেই হামলাটি চালানো হয়েছে।

হামলার দায় অস্বীকার করেছে আফগান তালেবান। যে হামলাগুলোতে বেসামরিক মানুষ বেশি হতাহত হয়, সাধারণত সে হামলাগুলোর দায়িত্ব স্বীকার করে না তালেবান।

গত বছর একটি ভবিবল ম্যাচ চলাকালে একই কায়দায় চালানো এক আত্মঘাতী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছিলেন। (সূত্র: আফগানিস্তান টাইমস)

এআই