ভারতের আগ্রাসন কোনভাবেই সহ্যকরা হবেনা বলে হুশিয়ারি উচ্ছারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। রেডিও পাকিস্তানকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এই হুশিয়ারি দেন নওয়াজ শরিফ।
কাশ্মীর সীমান্ত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতীয় সেনাদের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
এদিকে, উরি সেনাঁঘাটিতে হামলা হওয়ার পর থেকেই চলছে দুই দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ। এই নিয়ে যখন উদ্বিগ্ন বিশ্ব সম্প্রদায়, এরই মধ্যে রাতের অন্ধকারে পাকিস্তানের সীমান্তের ভিতরে ডুকে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এ নিয়ে উত্তপ্ত হয়ে পড়েছে দুই দেশের সীমান্ত।
গোটা ঘটনার তীব্র সমালোচনার সঙ্গে ভারতীয় আগ্রাসনকে পাল্টা হুঁশিয়ারি দিতেও ছাড়েননি পাকিস্তানের প্রধানমন্ত্রী।
তাঁর হুঁশিয়ারি, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত যে ছায়াযুদ্ধ চালাচ্ছে তার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের আছে। এটা পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত।
নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনাতেই ভারতীয় সেনারা যে হামলা করছে তার প্রতিরোধ করার ক্ষমতা পাক সেনাবাহিনীর আছে। পাকিস্তানের চুপ করে থাকাকে কেউ যদি দূর্বলতা বলে মনে করে, তাহলে সেটা ভুল হবে।
উল্লেখ্য, কাশ্মীরে পাকিস্তানি সীমান্তে ভারতের হামলায় ২ পাকিস্তানি সেনাসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।
পাকিস্তান-ভারতের মধ্যকার 'লাইন অব কন্ট্রোল' হিসেবে পরিচিত কাশ্মির সীমান্তে ভারি মর্টার ও অস্ত্র নিয়ে হামলা চালায় ভারত।
দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়ার জন্যই এ হামলা চালানো হয়। এই হামলায় ৩৮ জন জঙ্গি ও দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
এসএম





