বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৬৪ লাখ ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাড়ে ৩৪ লাখ ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (২৩ মে) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ৯৮৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৫০ হাজার ২৪৯ জনের।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার (২৩ মে) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লাখ ৩ হাজার ৩৭৩ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৭০২ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ২০৮ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে রোববার (২৩ মে) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৯৫ হাজার ৩৩০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২১ হাজার ৬৯৭ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯২টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
এদিকে, বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ১২ হাজার ৩৪৮ জনে দাঁড়াল। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনে পৌঁছেছে। শনিবার (২২ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমবি





