মোহাম্মদ (সা.) কে অপমান করে মোবাইলে এসএমএস পাঠানোর কারণে পাকিস্তানে এক খ্রিস্টান দম্পতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পরিচ্ছন্নতা কর্মী শাগুফতা কাওসার এবং তার স্বামী শাফকাত ইমান্যুয়েলের বিরুদ্ধে পাঞ্জাব শহরে স্থানীয় মুসলমানদের কাছে এসব বার্তা পাঠানোর অভিযোগ আনা হয়েছে।
তবে তাদের আইনজীবী বলেন যে, সরকারি কৌঁসুলিরা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাজির করতে পারেনি। তারা অভিযোগ করেন যে ইসলামপন্থীদের ভয়ে বিচারক এই রায় দিয়েছেন।
আইনজীবীরা বলেছেন, ধর্মের অবমাননাকারীদের মৃত্যুদণ্ড দাবি করে সরকারি কৌঁসুলিরা পবিত্র কোরআনের আয়াতের কথা উল্লেখ করেছেন। এ সময় পাঞ্জাবের সাবেক গভর্নরের হত্যাকারীরও প্রশংসা করা হয়।
গভর্নর সালমান তাসির পাকিস্তানের ব্লাসফেমি আইন পরিবর্তনের দাবিতে প্রচারণা চালিয়ে আসছিলেন।
পাকিস্তানে মানবাধিকার গ্রুপগুলো বলছে, সংখ্যালঘু নির্যাতনের হাতিয়ার হিসেবে দেশটিতে প্রায়শই এই আইনটির অপব্যবহারের ঘটনা ঘটে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ০৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
পাকিস্তানে খ্রিস্টান দম্পতির মৃত্যুদণ্ড
মোহাম্মদ (সা.) কে অপমান করে মোবাইলে এসএমএস পাঠানোর কারণে পাকিস্তানে এক খ্রিস্টান দম্পতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পরিচ্ছন্নতা কর্মী শাগুফতা কাওসার এবং তার স্বামী শাফকাত ইমান্যুয়েলের বিরুদ্ধে পাঞ্জাব শহরে স্থানীয় মুসলমানদের কাছে এসব বার্তা পাঠানোর অভিযোগ আনা হয়েছে।





