রাজধানী বেইজিং-এ জনসাধারণের জায়গাগুলোতে ধুমপান নিষিদ্ধ করেছে চীন। নতুন আইনের আওতায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

চীনে তিন শ' কোটিরও বেশি লোক ধুমপান করে। আর ধুমাপান জনিত কারণে প্রতি বছর দেশটিতে ১০ লাখের বেশি মানুষ মারা যায়।

চীনে ধুমপান নিষিদ্ধ আইন এর আগে থাকলেও তাতে মানুষের অভ্যাস পরিবর্তন করানো সম্ভব হয়নি।

বর্তমানের কঠিন আইনের মাধ্যমে বেইজিংয়ের রেস্তোরা, অফিস ও পাবলিক যানবাহনে ধুমপান নিষিদ্ধ করা হয়েছে। হাজার হাজার পরিদর্শক এই বিধি বাস্তবায়নে কাজ করে যাবে।

২০১১ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশে হোটেল ও রেস্ট্রুরেন্টের মতো পাবলিক জায়গাগুলোতে ধুমপান নিষিদ্ধ করে। কিন্তু আইনের বিষয়গুলো স্পষ্ট না থাকায় চাইনিজ ধুমপায়ীরা এটা মেনে চলত না।

২০১৪ সালের নভেম্বরে নতুন আইনটি প্রণয়ন করেন আইনপ্রণেতারা। তবে এবার ১ জুন থেকে সেটি বাস্তবায়ন হচ্ছে।

এই আইনের আওতায় কেউ বেইজিংয়ের পাবলিক জায়গায় ধুমপান করলে তাকে ২০০ ইয়ান (চাইনিজ মুদ্রা) জরিমানা করা হবে। আর যেসব ব্যবসায়ীরা এটার প্রতি অবজ্ঞা করবে তাদেরকে ১০ হাজার ইয়ান জরিমানা করা হবে।

নতুন আইনের আওতায় সারা দেশে কোনো টোবাকো কোম্পানির বিজ্ঞপ্তি নিষিদ্ধ করা হয়েছে।

জেডআই