৫ ভারতীয় সেনাকে হত্যার দাবী করেছে পাকিস্তান। ভারতের হামলার জবাব দিতে গিয়ে সীমান্তে লাইব অব কন্ট্রোলের কাছে ভারতীয় এক চৌকিতে পাকিস্তান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।  

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, জম্মু ও কাশ্মীর সীমান্তে ভারতীয় বাহিনীর পাল্টা জবাব দিয়েছে তারা। এতে ভারতীয় একটি তল্লাশি চৌকি গুড়িয়ে গেলে ৫ সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার এ হামলা চালানো হয় বলে জানায় পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্ররা। 

এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ভারতীয় বাহিনী বৃহস্পতিবার লাইন অব কন্ট্রোলের ব্যাটল সেক্টরে একটি স্কুলকে লক্ষ্য করে হামলা চালায়। এতে স্কুলের এক ড্রাইভার নিহত হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই টাট্টাপানি সেক্টরের ওই ভারতীয় চৌকিকে হামলা করে পাক সেনারা। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

নিরপরাধ জনগোষ্ঠীর ওপর ভারতীয় যে কোনো হামলার উত্তম জবাব দেয়া হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ার করা হয়।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল জেনারেল আসিফ গফুর এক টুইটে লাইন অব কন্ট্রোলে সাধারণ মানুষের বিরুদ্ধে ভারতীয় বাহিনীর অনৈতিক এবং অপেশাদার আগ্রাসনকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। আইএসপিআরের ডিজি ভারতের হামলাকে জেনেভা কনভেশন এবং ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

জেড