জার্মানিতে এন্টি মুসলিম বা মুসলিম বিরোধী আন্দোলন ‘পেগিডার’ প্রতিষ্ঠাতাকে বিচারের মুখোমুখি করা হয়েছে।

লুতজ বাকমান ২০১৪ সালের অক্টোবরে জার্মানিতে আসা শরণার্থীদেরকে ‘গবাদিপশু’ এবং ‘নর্দমার মানুষ’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালালে তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনা হয়।

মঙ্গলবার ড্রেসডেন শহরে কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্যে তার বিচার কাজ শুরু করা হয়।

গত বছর কয়েকলাখ শরণার্থী জার্মানিতে প্রবেশ করলে চ্যান্সেলর আঞ্জেলা মেরকেলের কড়া সমালোচনা করে ইসলাম বিরোধী সংগঠন ‘পেগিডা’।

আদালত বলছে ৪৩ বছর বয়সীর ২০১৪ সালে করা মন্তব্য পাবলিক অর্ডার ভঙ্গ করেছে এবং সাংবিধানিকভাবে শরণার্থীদের সম্মানের প্রতি সরাসরি আক্রমণ করা হয়েছে।

দোষী সাবস্ত হলে বাকমানের সর্বোচ্চ ৫ বছরের সাজা হতে পারে।

বাকমান এই মন্তব্যটি করেন ২০১৪ সালের সেপ্টেম্বরে, যেটি ছিল পেগিডা প্রতিষ্ঠার কিছুদিন আগে।

এম আর