১৫৫ জন চীনা নাগরিকসহ প্রায় সাত হাজার বন্দীদেরকে মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার। বৃহস্পতিবার তাদের মুক্তি দেয়া হয়েছে বলে সরকারি বরাত দিয়ে খবর প্রকাশ করা হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, মানবিক দিক বিবেচনা করে এই সব বন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। আসছে নভেম্বরে যখন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার আগে এই সব বন্দীকে মুক্তি দেওয়া হলো।
অবৈধ অনুপ্রবেশের অপরাধে চীনা নাগরিকদেরকে জেল দেয়া হয়েছিল। অন্যদিকে রাজনৈতিক কারণে মিয়ানমারের নাগরিকদেরকে শাস্তি দেয়া হয়েছিল।
মিয়ানমারের সেনাসমর্থিত প্রেসিডেন্ট জেনারেল থেইন সেইন ক্ষমতায় আসার পর দেশটিতে বেশকিছু সংস্কারের উদ্যোগ নেন। ২০১০ সালে সরকার গঠনের পর সকল রাজবন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
জেডআই





