জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি কমিটিতে জইশ-ই-মুহাম্মদ নেতা মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব আটকে দিয়েছে চীন।এই প্রস্তাবে সমর্থন ছিল যুক্তরাজ্য ও ফ্রান্সের।

ভারতের প্রতি নিজেদের সমর্থনের বিষয়টি জানান দিতেই দৃশ্যত এই প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জইশ-ই-মুহাম্মদ ইতিমধ্যেই সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত। এবার নতুন করে সংগঠনটির নেতা মাসুদ আজহারকে কালো তালিকাভুক্তির প্রস্তাব ওঠল।

গত ২০১৬ সালের জানুয়ারিতে ভারতের পাঠানকোটে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলাসহ বেশ কয়েকটি হামলার জন্য জইশ-ই-মুহাম্মদ এবং সংগঠনটির নেতা মাসুদ আজহারকে মূলপরিকল্পনাকারী হিসেবে দাবি করে আসছে ভারত।

নাজিব