তৃতীয় পাইপ লাইনের মাধ্যমে মধ্য এশিয়া থেকে চীনে প্রকৃতিক গ্যাস সরবরাহ শুরু হয়েছে। চায়না ন্যাশনাল পেট্টোলিয়াম কর্পোরেশন (সিএনপিসি) রোববার এ কথা জানায়।

‘এ’ও ‘বি’লাইনের সমান্তরাল ১৮৩০ কিলোমিটার দীর্ঘ তৃতীয় (সি) এই নতুন পাইপ লাইন তুকমেন-উজবেক সীমান্ত থেকে শুরু হয়ে মধ্য উজবেকিস্তান ও কাজখাস্তানের উত্তরাঞ্চল দিয়ে চীনের জিংজিয়াংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবেশ করেছে।

লাইন ‘সি’র বর্তমান সরবরাহ ক্ষমতা হচ্ছে বছরে ৭ বিলিয়ন কিউবিক মিটার। যা ২০১৫ সালের মধ্যে ২৫ বিলিয়নে উন্নীত হতে পারে। এর মধ্যে ১০ বিলিয়ন কিউবিক মিটার তুর্কমেনিস্তান, ১০ বিলিয়ন কিউবিক মিটার উজবেকিস্তান ও ৫ বিলিয়ন কিউবিক মিটার কাজাখিস্তান থেকে সরবরাহ করা হবে।

২০১৫ সাল নাগাদ ‘এ’‘বি’ও ‘সি’এই তিন লাইনের মোট সরবরাহ ক্ষমতা হবে বছরে ৫৫ বিলিয়ন কিউবিক মিটার।

লাইন ‘এ’২০০৯ সালের ডিসেম্বর ও লাইন ‘বি’২০১০’র অক্টোবরে চালু হয়। এ ছাড়া চতুর্থ লাইন- ‘ডি’চলতি বছরের শেষে চালু হতে পারে। সূত্র: বিএসএস

ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ