পৃথিবীতে কত বিকৃত মানসিকতার মানুষেরই না বাস। এবার আর্জেন্টিনার এক বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ৫৩ বছর বয়সী ওই 'বাবা' তার নিজের মেয়ের সাথে স্ত্রীর সম্পর্ক গড়ে তুলেন। আবার ওই মেয়ের গর্ভে 'বাবা'র ৫টি সন্তানও জন্ম নিয়েছে। অর্থ্যাৎ নিজের মেয়ের গর্ভ থেকেই জন্ম নিয়েছে ওই ব্যক্তির সন্তান এবং একইসাথে নাতি-ও বটে। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে মিরর অনলাইন।
আর্জেন্টিনার মেনডোজা নামক এলাকায় এই অদ্ভূত ঘটনা ঘটেছে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে নিজের মেয়েকে জোর করে আটকে রাখা ও ধর্ষণের অভিযোগ তুলেছে পুলিশ। তবে, ওই ব্যক্তি দাবি করেছেন তিনি তার মেয়ের সাথে স্ত্রীর মতো সংসার করেছেন!
৫৩ বছর বয়সী ওই ব্যক্তির নামটি অবশ্য প্রকাশ করেনি পুলিশ। তার মেয়ের বয়স ৩১ বছর। মেয়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে বাবারই ঔরসজাত ৫টি সন্তান। এসব সন্তানের বয়স দুই থেকে ১৩ বছর।
ওই ব্যক্তির বিরুদ্ধে তারই আরেক মেয়ের স্বামী অভিযোগ আনার পর পুলিশ তাকে গ্রেফতার করে। অন্য মেয়েদের ওপরও তিনি যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ রয়েছে। ওই মেয়েদের অভিযোগে তাকে গ্রেফতারও করেছিল পুলিশ। তবে, কারাগার থেকে ওই ব্যক্তি পালিয়ে যান বলে জানা যায়। তবে, পুলিশ অবশ্য এখন বলছে, তাকে কারাগারে নেয়া হয়নি কখনো। কেননা, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল না, মেয়েদেরকে যৌন হয়রানির অভিযোগ ছিল।
অন্য মেয়েরা এরকম 'বাবা'র সাথে আর থাকেননি। তবে, একটি মেয়েকে জোরপূর্বক আটক করে রাখেন তিনি। তবে, তাকে আটক করে রাখা হয়েছিল নাকি ইচ্ছাপূর্বক তা এখনো পরিষ্কার নয়; কেননা এ ব্যাপারে ওই মেয়ের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে, 'বাবা'র কাছে প্রতিবেশীরা তার মেয়ের সম্পর্কে জানতে চাইলে তিনি বলতেন, মেয়ে তার সাথে 'স্ত্রী' হিসেবে বাস করছে।
ওই ব্যক্তির স্ত্রীরও কোন খোঁজ পাওয়া যায়নি। স্ত্রী প্রায় ৬ বছর আগে স্বামীকে ছেড়ে চলে যান। ওই স্ত্রীকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে।
এর আগেও এ ধরনের একটি ঘটনা ঘটেছিল ইউরোপের দেশ অস্ট্রিয়ায়। সেখানে এক ব্যক্তির বিরুদ্ধে নিজের মেয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছিল। একটি অ্যাপার্টমেন্টে ২৪ বছর আটকে রেখে ধর্ষণ করেন ওই অস্ট্রিয়ান 'বাবা'। আর মেয়ের গর্ভ থেকে জন্ম নেয় সাত সাতটি সন্তান। সূত্র: মিরর অনলাইন
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]