দিল্লি আন্তর্জাতিক চুক্তি প্রতিশ্রুতির লঙ্ঘন করে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এ ধরনের কার্যকলাপ শুধুমাত্র দ্বায়িত্বহীন রাষ্ট্রের দ্বারা হতে পারে বলে অভিযোগ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী তারেক ফাতেমী। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কাশ্মীরকে নিজেদের অংশ হিসেবে ভারতের দাবিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

উজবেকিস্থানের তাসখন্ডে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বের সময় বুধবার এ অভিযোগ করেন তিনি।

ফাতেমী ভারতের উপর প্রতিবেশিদের সঙ্গে অস্থিতিশীল নীতি এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং কাশ্মীরে দখল দারিত্বের অভিযোগ এনেছেন বলে দেশটির পররাষ্ট্র অধিদপ্তরের এক বিজ্ঞাপ্তিতে জানানো হয়।

তিনি দখলকৃত অঞ্চলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর মারাত্মাক মানবাধিকার লঙ্ঘনের ন্যায্য, স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত দাবি করেন। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কাশ্মীরকে নিজেদের অংশ হিসেবে ভারতের দাবিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

তাদের দাবিকে হাস্যকর উল্লেখ করে ফাতেমী বলেন, জম্বু ও কাশ্মীর বিতর্ক দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে জাতিসংঘের স্বীকৃত একটি আন্তর্জাতিক বিরোধ। তিনি মুসলিম উম্মাহকে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের সংগ্রামকে সমর্থন দেয়ার জন্য আহ্বান জানান।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

জারিফ