অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের নারকীয় হত্যাযজ্ঞ ও বর্বর আগ্রাসনে অন্তত ৪৬০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।

ফিলিস্তিনের অর্থ মন্ত্রণালয় বলেছে, শুধুমাত্র ইসরাইলের হামলায় সরাসরি ক্ষতির বিষয়গুলো এই হিসাবের আওতায় আনা হয়েছে। ইসরাইলি বিমান হামলার প্রভাবে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা হিসাবের আওতায় আনা হলে ক্ষতির পরিমাণ হবে অনেক বেশি।

গাজায় প্রায় মাসব্যাপী ইসরাইলের বিমান হামলা ও স্থল অভিযানে হাজার হাজার ঘর-বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে ইহুদিবাদী সেনারা গাজার একমাত্র বিদ্যুত স্থাপনায় হামলা চালয়ে ধ্বংস করে দেয়। এতে পুরো গাজা অন্ধকারে তলিয়ে যায়।

এছাড়া, ইসরাইল ও মিশরের অবরোধের কারণে গাজার লোকজন খাদ্য, পানি এবং ওষুধের মারাত্মক সংকটে পড়েছে। খাদ্যের অভাবে হাজার হাজার শিশু অপুষ্টির শিকার হচ্ছে। চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছেন সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে শুরু হয়ে যায়নবাদী ইহুদীদের ২৯ দিনের আগ্রাসনে অন্তত ১,৮৮০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।এছাড় আহত হয়েছেন আরও প্রায় ১০,০০০ মানুষ। নিহতদের মধ্যে রয়েছে ৪০০ শিশু। এছাড়া, নারী ও বয়স্ক লোকজনও শহীদ হয়েছেন ব্যাপক হারে।

এদিকে, ইসরাইলের সাবেক সামরিক উপদেষ্টা গিওরা এইলান্দ বলেছেন, হামাসকে নতি স্বীকারে বাধ্য করতে না পারায় দু পক্ষের যুদ্ধ ড্র হয়েছে্।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি