পাকিস্তানের বন্দরনগরী করাচীতে সোমবার ওয়াজ মাহফিল চলাকালে বোমা হামলায় ১০ থেকে ১২ বছর বয়সী তিনটি শিশু নিহত হয়েছে। নগরীর পশ্চিমে ওরাঙ্গি এলাকায় এ হামলা চালানো হয়। ঘিঞ্জি ও দাঙ্গাবিক্ষুব্ধ এ এলাকাটিতে জঙ্গীদের ঘাঁটি রয়েছে।
উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জাভেদ আলম এএফপিকে বলেন, সুন্নি সম্প্রদায়ের এক ওয়াজ মাহফিলকে লক্ষ্য করে চালানো এ হামলায় কমপক্ষে তিন শিশু নিহত ও অপর ছয় জন আহত হয়েছে। তিনি বলেন, পেতে রাখা বোমা না গ্রেনেডের সাহায্যে এ হামলা চালানো হয় পুলিশ তা খতিয়ে দেখছে।
আব্বাসী শহীদ হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক পুরুষোত্তম রাঠোর মৃতের সংখ্যা ও তাদের বয়স নিশ্চিত করেছেন। আহতের সংখ্যা ১২ জনেরও বেশী উল্লেখ করে তিনি বলেন, আহত চারটি শিশুর অবস্থা সংকটাপন্ন।
এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সূত্র: এএফপি।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই
[/b]