একবিংশ শতাব্দীর এই যুগে অন্দর মহল থেকে শুরু করে জীবনের প্রতিটি নিয়ামকেই রয়েছে প্রযুক্তির সরব উপস্থিতি। আর প্রচারেই প্রসারের এই ক্ষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আর এক নাম 'ফেসবুক'। রাজনীতি যার নাম তা শুধু মানুষকে ঘিরেই, সে রাজনীতির জন্য প্রয়োজন শত, হাজার ও কোটি মানুষের সাথে যোগাযোগ ও ভালোবাসা। আর তাই রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে 'ফেসবুকে রাজনীতি' তথা 'ফেসবুকীয় রাজনীতি'।
বিভিন্ন বেসরকারি সংস্থার পর্যবেক্ষণ মতে, নির্বাচন ঘনিয়ে এলে রাজনীতিকদের ফেসবুক ব্যবহারের মাত্রা বহুলাংশে বেড়ে যায়। পেজে ‘লাইক’ বাড়ানোর প্রতিযোগিতা চলে। এ সময়টাতেই পেজে ‘ভুয়া’ লাইকের হিড়িক পড়ে যায়। অনেক প্রতিষ্ঠান আবার পেজে লাইক বাড়ানোর জন্য আর্থিকভাবেও কাজ করে থাকে।
এসব পর্যবেক্ষণ বিশ্লেষণ করে ফেসবুক কর্তৃপক্ষও জানিয়ে দিয়েছে, যেসব পেজে ‘সন্দেজনক’ হারে এ ধরনের লাইক বাড়তে দেখা যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মূলত ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ফেসবুক এ ধরনের সিদ্ধান্তের কথা জানালো বলে মনে করা হচ্ছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানায়, যেসব পেজে সন্দেহজনক হারে ‘লাইক’ পড়ছে ও যেসব অ্যাকাউন্ট প্রতারণার সঙ্গে জড়িত, সেসব পেজ বন্ধ করে দেওয়ার জন্য স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি অন্য পদক্ষেপও নেওয়া হচ্ছে। এছাড়া, যারা ভুয়া ‘লাইক’ দেওয়ার কাজ করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্প্রতি বেসরকারি একটি সংস্থার জরিপে দেখা যায়, ভারতে রাজনীতিবিদদের নিজস্ব বা দলের নামে ৫২ হাজারের বেশি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে কেবল ৬০টি পেজ ভেরিফাইড।
এ বিষয়ে ফেসবুকের এক কর্মকর্তা বলেন, আমরা আমাদের পেজের বিষয়ে গ্রাহকদের সঙ্গে সততা দেখাতে চাই। এজন্য যারা ফেসবুক ব্যবহারের মাধ্যমে অন্যায় কাজ করছেন, তাদের বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
ভারতে প্রতি মাসে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ৯ কোটি।
বিভিন্ন সংস্থার অভিমত, যোগাযোগে সামাজিক মাধ্যমগুলোর জনপ্রিয়তার কারণে নির্বাচনের সময় রাজনীতিবিদরা তরুণ প্রজন্মের কাছে সহজে পৌঁছতে এ মাধ্যমকে বেছে নেন। ব্যবহার করেন ফেসবুক, টুইটারের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
বর্তমানে নিজের ফেসবুক পেজে সর্বাধিক সংখ্যক ১ কোটি ২০ লাখ লাইক নিয়ে এগিয়ে আছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের পেজে লাইক রয়েছে ৪৮ লাখ। আর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পেজে লাইক রয়েছে ৬ লাখ ৭০ হাজার।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, যতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরই পেজ হোক- নিবন্ধন পদ্ধতি, বন্ধুত্ব তৈরির কৌশল, তথ্য আদান-প্রদান ও পেজে লাইক দেওয়ার ওপর ভিত্তি করে ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফেসবুকের ভারত ও দক্ষিণ এশিয়ার জননীতি বিষয়ক পরিচালক আঁখি দাস বলেন, প্রযুক্তির এ যুগে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের এ ধরনের পদক্ষেপ।
এক জরিপে দেখা যায়, নির্বাচনকালে ভারতের ১৬০টির মতো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারে প্রভাবিত হয়।
যোগাযোগ বিশ্লেষকরা বলছেন, যদি প্রতিষ্ঠানই এভাবে প্রভাবিত হয়, তাহলে সাধারণ ব্যবহারকারীদের অবস্থা সহজেই অনুমেয়। এ হিসেবে অসাধু গোষ্ঠীর প্রতারণা থেকে রেহাই দিতে ফেসবুক কর্তৃপক্ষের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজকবিডি.কম) // এনএস[/b]
ভারতের নির্বাচনে ফেসবুক রাজনীতি, ভুয়া একাউন্ট বন্ধে কাজ করছে কর্তৃপক্ষ
একবিংশ শতাব্দীর এই যুগে অন্দর মহল থেকে শুরু করে জীবনের প্রতিটি নিয়ামকেই রয়েছে প্রযুক্তির সরব উপস্থিতি। আর প্রচারেই প্রসারের এই ক্ষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আর এক নাম 'ফেসবুক'। রাজনীতি যার নাম তা শুধু মানুষকে ঘিরেই, সে
টিআইবি জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পরও রাষ্ট্র সংস্কারের কাঙ্ক্ষিত ভিত্তি তৈরি হয়নি বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’ নেহা বোরার মন্তব্যে উত্তপ্ত ভারতের রাজনীতি
বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন ভারতীয় তরুণদের পথ দেখিয়েছে—অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার এমন মন্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এ ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওপর ক্ষোপ প্রকাশ করেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
জহির উদ্দিন স্বপন এমপি নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকর সংসদ তৈরি করেছি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এমপি জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘রাজপথের নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা একটা কার্যকর জাতীয় সংসদ তৈরি করেছি। যেখানে বিরোধী দল সরকারি দলকে সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে এবং অধিকার পাচ্ছে। তারা প্রতিদিন ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আমাদের প্রধানমন্ত্রী সংসদ নেতাসহ সরকারকে ন্যায্য-অন্যায্য সমালোচনা করেই চলছে। অতএব মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক এই সংস্কারের কাজেও আমাদের নেতা হাত দিয়েছেন এবং জাতীয় সংসদকে তিনি কার্যকর করেছেন। ’
ভালো ও সৎ মানুষকে রাজনীতিতে আসার আহ্বান তথ্যমন্ত্রীর
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে যোগ্য, মেধাবী ও সৎ মানুষকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।
রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির কাজও করতে হবে: আজহার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, শুধু দল ক্ষমতায় গেলেই হবে না, ব্যক্তির বিজয়ও নিশ্চিত করতে হবে। দলের বিজয় হতে পারে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, আর ব্যক্তির বিজয় হলো আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ। তাই রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রত্যেককে আখিরাতের মুক্তির জন্য কাজ করে যেতে হবে।
















