ফারাজ, অবিন্তা ও তারুশি জৈনের প্রতি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বার্কলের শিক্ষার্থীদের শ্রদ্ধা১ জুলাই শুক্রবার রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার ঘটনায় ৫টি দেশের ২০ জন নাগরিক মারা যান।
নিহত লোকজনের মধ্যে বাংলাদেশের নাগরিক ফারাজ আইয়াজ হোসেন, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক অবিন্তা কবীর ও ভারতের নাগরিক তারিশি জৈন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। হামলার ঘটনায় নিহত এই তিন শিক্ষার্থীর প্রতি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ও বার্কলের শিক্ষার্থীরা শ্রদ্ধা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিন দেশের পতাকা রেখে সামনে সামনে ফুল দিয়ে ও বিভিন্ন মতামত লিখে সন্ত্রাসী হামলায় নিহত তিন শিক্ষার্থীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানো হয়।
এমআইএস





