ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে চূড়ান্ত পরমাণু চুক্তির খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। এ ছাড়া, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দু পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল বুধবার ভিয়েনায় এ কথা ঘোষণা করেন।
তিনি বলেন, "বেশ কয়েকটি বিষয়ে মতভেদ থাকার পরও খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। তবে, খসড়া তৈরির কাজ শুরু হওয়ার অর্থ এই নয় যে, আমরা সবক্ষেত্রে অভিন্ন ও চূড়ান্ত সমঝোতায় পৌঁছে গেছি।”
তিনি আরও বলেন, "কয়েকটি মৌলিক বিষয়ে মতভিন্নতা রয়ে গেছে; তারপরও আমাদের সহকর্মীরা খসড়া তৈরির কাজ করছেন এবং আশা করি সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে।"
জারিফ বলেন, "ছয় জাতিগোষ্ঠী যদি রাজনৈতিক সদিচ্ছা নিয়ে খসড়া তৈরির কাজ করে তাহলে ২০ জুলাইয়ের মধ্যে অবশ্যই চূড়ান্ত ও পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো সম্ভব।" সূত্র: আইআরআইবি
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





