ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার (২৭ জুন) ইয়েমেন বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে মঙ্গলবার (২৮ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
খবরে বলা হয়, দেশটির হাদরামওদ প্রদেশের মুকাল্লা শহরে হামলার ঘটনাটি ঘটে। হামলার পরপরই আইএস এক বিবৃতি ওই হমলার দায় স্বীকার করেছে।
বিবৃতিতে তারা দাবি করে, আটজন আত্মঘাতী বোমারু হামলা চালালে ইয়েমেনে নিরাপত্তা বাহিনীর ৫০ সদস্য নিহত হয়েছেন।
দেশটিতে প্রায় আইএসসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হামলায় মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটে।
এসএম





