ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন মনমোহন সিং৷শনিবার দ্বিতীয় ইউপিএ সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠকের পর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নিজের ইস্তফা পত্র পেশ করেন দেশের ১৩ তম প্রধানমন্ত্রী৷ এদিন রাইসিনা হিলে তাঁর সঙ্গী ছিলেন ইউপিএ সরকারের সংসদবিষয়ক মন্ত্রী কমল নাথ৷ এদিন নিজের পদত্যাগ পত্রের সঙ্গে তাঁর মন্ত্রিসভার প্রত্যেক সদস্যের ইস্তফা পত্রও রাষ্ট্রপতির হাতে তুলে দেন মনমোহন৷নয়া সরকার দায়িত্ব গ্রহণের আগে পর্যন্ত মনমোহন সরকারকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন রাষ্ট্রপতি৷এদিন কেন্দ্রীয় মন্ত্রীসভার শেষ বৈঠকে পঞ্চদশ লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাব পাশ হয়৷ এদিন রাইসিনা হিলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ দেন মনমোহন সিং৷ নিজের বিদায় ভাষণে নয়া সরকারকে শুভেচ্ছাও জানান মনমোহন৷ [b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই [/b]
আন্তর্জাতিক
বিদায় মনমোহন সিং
ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন মনমোহন সিং৷শনিবার দ্বিতীয় ইউপিএ সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠকের পর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের





