পাকিস্তানে গত সপ্তাহে আটক ড্রোন বিরোধী আন্দোলনকারী করিম খান মুক্তি পেয়েছেন। তার আইনজীবী এ খবর জানিয়ে বলেছেন, কারাগারে জিজ্ঞাসাবাদের সময় তার ওপর নির্যাতন চালানো হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে নিজ বাসভবন থেকে করিম খানকে ধরে নিয়ে যায় ২০ ব্যক্তি, যাদের মধ্যে কয়েকজনের শরীরে পুলিশের পোশাক ছিল। পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার ভয়াবহতা নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে সাক্ষ্য দিতে যাওয়ার কয়েকদিন আগে করিম খানকে অপহরণ করা হয়।
তাকে সরকারি নিরাপত্তা বাহিনী আটক করেছে বলে দাবি করে তার আইনজীবী আদালতে এক আবেদনে তার মুক্তি কামনা করেন। সরকারের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, করিম খানকে নিরাপত্তা বাহিনী আটক করেনি। দুর্বৃত্তরা পুলিশের পোশাক পরে এ কাজ করেছে।
আদালত গত বুধবার করিম খানের অবস্থান সনাক্ত করতে সরকারকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়ে ওই দিন আবার শুনানির দিন ধার্য করেছিল। কিন্তু তার আগে শুক্রবার রাস্তার পাশে হাত ও চোখবাঁধা অবস্থায় করিম খানকে জীবিত উদ্ধার করা হয়।
২০০৯ সালে নিজের এক ভাই ও কিশোর ছেলে মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর এ ধরনের হামলা বন্ধের জন্য আন্দোলন শুরু করেছিলেন করিম খান।
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // টিআই[/b]
আন্তর্জাতিক
ড্রোন বিরোধী কর্মী করিম খান মুক্ত
পাকিস্তানে গত সপ্তাহে আটক ড্রোন বিরোধী আন্দোলনকারী করিম খান মুক্তি পেয়েছেন। তার আইনজীবী এ খবর জানিয়ে বলেছেন, কারাগারে জিজ্ঞাসাবাদের সময় তার ওপর নির্যাতন চালানো হয়েছে।





