চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলের কাশগড়ে ৫.৫ মাত্রার এক ভূমিকম্পে ৮জন নিহত হয়েছে। এতে আরো ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।
আজ বৃহস্পতিবার কাশগড় বিভাগের ট্যাক্সকোরগান জেলায় ভূমিকম্পটি হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
ওই এলাকার ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে চীনের ভূমিকম্প প্রশাসন (সিইএ) ।
এমবি





