বিধ্বস্ত গাজায় ১০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে কাতার। এর আওতায় নির্মাণ করা হবে ১০০০ বাড়ি। অবরুদ্ধ গাজায় বাড়ি তৈরির সরঞ্জাম নিতেও দিচ্ছে না প্রতিবেশী মুসলিম দেশ মিশর। তবে, ইসরাইলি সীমান্ত পথ দিয়ে সরঞ্জাম নেয়ার অনুমতি মিলেছে বলে জানিয়েছে কাতার কর্তৃপক্ষ। বুধবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
গাজা পুনর্গঠন বিষয়ক কাতারের কমিটির প্রধান মোহাম্মদ আল-আমাদি এ বিষয়টি নিশ্চিত করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
গাজার পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দেয়া ৫৪০ কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতির অংশ হিসেবে ১০০ কোটি ডলার দিচ্ছে কাতার।
২০১৩ সালে গাজায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল কাতার। বাড়ি নির্মাণের ওই প্রকল্পের জন্য গাজা ও মিশরের সঙ্গে ত্রিমুখী চুক্তি করেছিল কাতার। এর আওতায় মিশরের রাফা সীমান্ত দিয়ে বাড়ি নির্মাণের সরঞ্জাম নেয়ার কথা ছিল। কিন্তু ২০১৩ সালেই মিশরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণাতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর রাফাহ সীমান্ত পথ বন্ধ করে দেয় মিশর। ফলে, নির্মাণ সামগ্রী আর গাজায় নিয়ে যেতে পারেনি কাতার।
এমএ





