ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটস্থ জঙ্গলের দাবানল থেকে সৃষ্ট ধোঁয়ার কারণে কিয়েভ কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাজধানীর স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে।
সিটি হলের এক বিবৃতি বলা হয়েছে,‘কিয়েভ থেকে ৩০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়া এবং তীব্র গরমের প্রেক্ষিতে স্কুলগুলো বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। বৃহস্পতিবার স্কুলের সময় কমিয়ে আনা হয় ও শুক্রবার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
কর্তৃপক্ষ বাড়ির জানালা বন্ধ রাখার, গাড়ী ব্যবহার করা থেকে বিরত থাকা ও সীমিত সময় ঘরের বাইরে থাকার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।
গত ৩ দিনের দাবানলে কিয়েভের উত্তর পশ্চিম দিকের ২৪ হেক্টর বনভূমি ধ্বংস হয়ে গেছে।
রাজধানীর দক্ষিণ-পশ্চিম দিকে বুধবার থেকে আরেকটি ১৫ হেক্টর বনভূমি জ্বলছে।
এ মাসে কিয়েভে শত বছরের মধ্যে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
জেডআই





