তেল উৎপাদন হ্রাসের লক্ষ্যে কাতারের দোহায় অনুষ্ঠেয় তেল রফতানীকারক দেশগুলোর সংগঠন ওপেকের শীর্ষ সম্মেলনে ইরান কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না।
রোববার তেহরানের জ্বালানি মন্ত্রী বিজান জাঙ্গানেহ এ কথা জানিয়েছেন।
ইরানের জ্বালানি মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সানা জানিয়েছে, ‘যারা তেল উৎপাদন হ্রাসের পরিকল্পনায় যোগ দিতে চায় তাদের জন্য এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তবে যেহেতু ইরান এই পরিকল্পনায় স্বাক্ষর করবে না তাই সেখানে ইরানের কোন প্রতিনিধি থাকার প্রয়োজন নেই।’
এর আগে শুক্রবার তেহরান বলেছিল, রোববার কাতারে অনুষ্ঠেয় ওপেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইরান প্রতিনিধি পাঠাবে। পশ্চিমা দেশগুলো ইরানের ওপর থেকে পরমাণু সংশ্লিষ্ট অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার পর দেশটি অপরিশোধিত তেল উৎপাদন বাড়িয়ে দিয়েছে।
এমআইএস।





