একটি রাজপ্রাসাদে আটক সৌদি রাজা আব্দুল্লাহর দুই মেয়ে প্রথমবারের মতো তাদের ১৩ বছরের বন্দিদশার বর্ণনা দিয়েছেন।
প্রিন্সেস সাহার ও প্রিন্সেস জাওয়াহের ব্রিটিশ টিভি চ্যানেল ৪ নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, জেদ্দায় তাদেরকে যে প্রাসাদে রাখা হয়েছে তার বাইরের জগতের সঙ্গে তাদেরকে যোগাযোগ করতে দেয়া হয় না।
তাদের অন্য দুই বোন মাহা ও হালাকে অন্য একটি বাসভবনে আটক রাখা হয়েছে। সাহার ও জাওয়াহের বলেন, বহির্জগতের সঙ্গে তাদের সম্পর্ক ‘ছিন্ন করে’ ‘একঘরে’ এবং ‘একাকী’ অবস্থায় রাখা হয়েছে। এজন তাদের পিতা ‘রাজা আব্দুল্লাহ’ দায়ী বলে তারা মন্তব্য করেন।
৪২ বছর বয়সী সাহার বলেন, “রাজ পরিবারের মেয়ে হয়ে আমরা কেন আমাদের ইচ্ছার বিরুদ্ধে বন্দি থাকব? আমার মনে আমাদেরকে পণবন্দি অবস্থায় রাখা হয়েছে।“” জাওয়াহের দেশের অন্য মানুষের অবস্থা ভেবে শঙ্কা প্রকাশ করে বলেন, “তিনি (রাজা আব্দুল্লাহ) যখন নিজ সন্তানদের সঙ্গে এ আচরণ করতে পারেন তখন দেশের মানুষের সঙ্গে তার আচরণ কেমন হতে পারে একবার ভেবে দেখুন।”
এর আগে গত সোমবার জাওয়াহেরের মা ও সৌদি রাজার সাবেক স্ত্রী আলানুদ আল-ফায়েজ লন্ডনস্থ সৌদি দূতাবাসের সামনে তার মেয়েদের মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান। ২০০৩ সালে রাজা আব্দুল্লাহ ফায়েজকে তালাক দেন এবং তখন থেকে তিনি লন্ডনে বসবাস করে আসছেন।
সাহার ও জাওয়াহেরের কথা উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, তাদেরকে দিনে মাত্র একবার খেতে দেয়া হয়। তাদেরকে প্রাসাদ থেকে বের হতে কিংবা ভ্রমণ করতে দেয়া হয় না। আল-ফায়েজ বলেন, “সৌদিদের বিশ্বাস করা আপনাদের উচিত হবে না, তারা সবকিছু করতে পারে। আমি আমার মেয়েদের দেখতে চাই। আমি তাদের সঙ্গে থাকতে চাই।”
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]
নিজেদের বন্দিত্বের বর্ণনা দিলেন সৌদি রাজার দুই মেয়ে
একটি রাজপ্রাসাদে আটক সৌদি রাজা আব্দুল্লাহর দুই মেয়ে প্রথমবারের মতো তাদের ১৩ বছরের বন্দিদশার বর্ণনা দিয়েছেন। প্রিন্সেস সাহার ও প্রিন্সেস জাওয়াহের ব্রিটিশ টিভি চ্যানেল ৪
পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ বেশি ছেলেদের
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে পাসের হারে ছেলেদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে জিপিএ-৫ পেয়েছেন ছেলেরা বেশি।
১৭ ঘণ্টা পর দাফন সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, স্ত্রী-মেয়ে-বোন খুঁড়লেন কবর
আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী মানিক পশারীকে মৃত্যুর প্রায় ১৭ ঘণ্টা পর দাফন করা হয়েছে। পরিবারের নারী সদস্যদের কবর খোঁড়ার পর শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে তার বাড়িতে দাফন সম্পন্ন হয়। এ সময় পুলিশ নিরাপত্তা দেয়।
ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ড আলোচিত সেই বাড়ি থেকে আটক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও
রাজধানীর ভাটারা এলাকায় একটি ভাড়া বাড়িতে ডিজে পার্টির আড়ালে মাদক সেবনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও রয়েছেন বলে জানা গেছে।
বাবার ফোনে ঘরে গেলেন মা এসে দেখলেন পুকুরে ভাসছে মেয়ের লাশ
বাড়ির উঠানে মায়ের সঙ্গে ছাগলকে গাছের পাতা খাওয়াচ্ছিল দুই বছরের শিশু সাইফা খানম। এ সময় বাবার ফোন আসায় মা ঘরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর বাইরে এসে দেখেন, ছোট্ট সাইফা সেখানে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি; চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
















