মায়ানমারে রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন ও বর্বরতার প্রতিবাদে চেচনিয়ায় ৩০ হাজার লোক সমবেত হয়ে বিক্ষোভ করেছে।
রাজধানী শহর গ্রোজনি থেকে মায়ানমারে মুসলিমদের ওপর চালানো গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় চেচনিয়ার মুসলিম অধিবাসীরা।
চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভের নেতৃত্বে এই বিশাল বিক্ষোভ সমাবেশের ঢাক দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে প্রেসিডেন্ট কাদিরভ সারা বিশ্বের মুসলামানদের মুসলিম রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
পাশাপাশি তিনি রাশিয়াকে হুশিয়ার করে দিয়ে বলেন, যদি রাশিয়া রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনকারী বার্মা সরকারকে সমর্থন করে তাহলে চেচনিয়া, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে।
উল্লেখ্য গত ২৫ অাগস্ট রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে বার্মা সরকারকে সমর্থন করার অঙ্গিকার করা হয় পাশাপাশি রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন স্বাভাবিকভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা মুসলমানদের জীবন এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে মিয়ানমার সরকার। শান্তিতে নোবেল বিজয়ী অং সাং সুচির ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘসহ বিভিন্ন সংগঠন।
জেড





