পাকিস্তানের সেনাপ্রধান রাহেল শরীফ বলেন, প্রকাশ্য-অপ্রকাশ্যসহ যে কোন ধরনের হুমকি মোকাবিলায় অতন্দ্র- প্রহরীর ভূমিকা পালন করবে পাকিস্তান সেনাবাহিনী।
সোমবার পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডারদের এক বৈঠকে সেনাপ্রধান এ কথা বলেন।
সেনা সদরে সভাপতিত্তকালে জেনারেল রাহেল শরীফ বলেন, পাকিস্তান আর্মি এ অঞ্চলের নিরাপত্তার বিষয়ে সবসময় সচেতন এবং যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।
এছাড়াও, সম্মেলনে বহিরাগত এবং অভ্যন্তরীন নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে গভীর পর্যালোচনা হয়। এবং সেনাবহিনীর সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানাগেছে।
সেনাপ্রধান আরো বলেন, পাকিস্তানের জনগন ঐক্যবদ্ধ আছে। এ জাতি একটি প্রাণবন্ত জাতি। এ জাতির অখন্ডতা রক্ষা এবং যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা সচেস্ট।
ভারতকে ইঙ্গিত করে পাকিস্তানের বিরুদ্ধে যে কোন ধরণের নীল নকশা বাস্তবয়ন হবেনা বলেও হুশিযারি উচ্ছারণ করেন তিনি।
এসময় সেনাপ্রধান রাহেল শরীফ পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন অপারেশন প্রস্তুতির কাজের প্রতি সন্তোস প্রকাশ করেন।
এর আগে কাশ্মিরে সেনা ঘাঁটিতে হামলাকারীরা পাকিস্তানে প্রশিক্ষত বলে দাবি করে ভারত। দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে সীমিত আকারে হামলা চালিয়ে হলেও পাকিস্তানকে 'শিক্ষা দিতে' সরকারের ওপর চাপ দেয়।
তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে আসছে। ভারতে এ ধরনের হামলা হলেই পাকিস্তানকে দোষারোপ করা হয় বলেও অভিযোগ করেন পাক কর্মকর্তারা। একই সঙ্গে আক্রান্ত হলে ভারতের বিরুদ্ধে 'সব অস্ত্র ভাণ্ডার' ব্যবহারেরও হুমকি দেয় পরমাণু বোমার অধিকারী দেশটি।
উল্লেখ্য, রোববার ভোরে পাকিস্তানের সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের কাছে বারামুল্লা জেলার শ্রীনগর-মুজাফফরাবাদ হাইওয়ের উরিতে ভারতীয় একটি ব্রিগেড সদর দফতরে হামলা চালায় চার বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা। এতে ১৭ ভারতীয় সেনা নিহত হয়। আহত হয় আরও ৩০ সেনা।সেনাদের সঙ্গে ছয় ঘণ্টার বন্দুকযুদ্ধে চার হামলাকারীও নিহত হয়।
এসএম





