সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের দুটি মার্কেটে সিরীয় সরকারের বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে মারাত আল-নুমানে ৪০ জন নিহত হয়েছে এবং আরো ১০ জন নিহত হয়েছে কাফরানবেলে।
মানবাধিকার মনিটরিং গ্রুপটি জানিয়েছে, নিহতদের মধ্যে তিন জন শিশু রয়েছে এবং নিহতের সংখ্যা বাড়তে পারে।
গত কয়েকদিনের সহিংসতায় সাত সপ্তাহ ধরে চলা সরকার ও বিদ্রোহীদের মধ্যে থাকা অস্ত্রবিরতি এখন ভেঙ্গে পড়ার সম্মুখীন।
এর আগে সিরিয়ার বিদ্রোহীদের জোটের প্রধান আসাদ সরকারের অস্ত্রবিরতি ভাঙ্গার অভিযোগে জেনেভায় জাতিসংঘর নেতৃত্বে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় অংশগ্রহণ করবে না বলে জানায়। আলেপ্পোয় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াইয়ের কারণে শান্তি আলোচনা ও অস্ত্রবিরতি এমনিতেই হুমকির সম্মুখীন ছিল।
এদিকে সিরিয়ার সরকারও বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্রবিরতি ভাঙ্গার অভিযোগ তুলেছে। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন শান্তি আলোচনা ভেস্তে যায়নি। তিনি বলেন, কিছু বহিঃশক্তি বিদ্রোহীদের ব্যবহার করে আসাদ সরকারের পতন ঘটানোর চেষ্টা করছে।
এম অার





