সিরিয়ার রাজধানী দামেস্কের পাশের রাক্কা শহরে আরব-কুর্দি বাহিনীর সঙ্গে যুদ্ধে ইসলামিক স্টেটের (আইএস) ১৬ জঙ্গি নিহত হয়েছে। এই অঞ্চলটি আইএসের অন্যতম শক্তিশালী ঘাঁটি ছিল।

রোববার পর্যবেক্ষক সংস্থা এ তথ্য নিশ্চিত করে।

গত বুধবার আরব-কুর্দি সমন্বিত বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) নিয়ন্ত্রিত রাক্কা থেতে ৫০ কিলোমিটার দূরের আইন ইসা শহরটিতে হামলা চালায় আইএস। ওই সময় আইএসের হামলায় ২১ কুর্দি যোদ্ধা নিহত হয়। এর জবাবে শনিবার রাতে এসডিএফ যোদ্ধারা পাল্টা আক্রমণ চালালে ১৬ আইএস জঙ্গি নিহত হয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রাহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসডিএফ ওই অঞ্চলটি আইএসের কাছ থেকে পুনর্দখল করেছে বলেও জানান রামি আবদেল।

গত ২৬ ডিসেম্বর আইএসের দখলে থাকা ইউফ্রেটিস নদীর গুরুত্বপূর্ণ তিশরিন ড্যামসহ বেশ কয়েকটি গ্রাম দখলে নেয় আরব-কুর্দি যোদ্ধার।

এমএম