করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী এডিনবার্গের ডিউক প্রিন্স ফিলিপ।
শনিবার (০৯ জানুয়ারি) বাকিংহ্যাম প্যালেসের মুখপাত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএন’র।
ব্রিটিশ রাজ পরিবারের সূত্রের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, শনিবার (৯ জানুয়ারি) উইন্ডসর প্রাসাদে রাজ পরিবারের একজন চিকিৎসকের কাছে রানী এবং তার স্বামীকে করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
উইন্ডসর প্রাসাদে রাজপরিবারের একজন চিকিৎসকের কাছে রানি ও তার স্বামী করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। লকডাউনের পর থেকে ৯৪ বছর বয়সী রানি এবং ৯৯ বছর বয়সী ফিলিপ উইন্ডসর প্রসাদেই অবস্থান করছেন। মহামারি করোনা থেকে বাঁচতে যুক্তরাজ্যে এরই মধ্যে দশ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন।
এর আগে ২০২০ সালের মার্চে এই রাজদম্পতির ছেলে প্রিন্স চার্লসের (৭২) করোনা ধরা পড়ে।
এদিকে, যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে।
এমবি





