মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার রাতে হোয়াইট হাউস করসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠানে তার সরকারের গৃহীত স্বাস্থ্য সেবা বীমা গ্রহণে খুব সংখ্যক লোকের নিবন্ধন এবং রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে কৌতুক করলেন। অনানুষ্ঠানিকভাবে ‘নার্ড প্রম’ নামে পরিচিত এই বার্ষিক অনুষ্ঠানে শীর্ষ সাংবাদিক ও বেশ কিছু সেলিব্রিটি ও ক্ষমতাধর বিশিষ্টজনদের সঙ্গে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ডিনার করে থাকেন।
ওবামা তার কৌতুক ও রসিকতা দিয়ে রাতভর অনুষ্ঠান মাতিয়ে রাখেন। কৌতুকাভিনেতা জোয়েল ম্যাকহেল অংশ নেন।
ওবামার স্বাস্থ্য সেবা বীমা গ্রহণে নিবন্ধনের ওয়েবসাইটে গোলযোগের দিকে ইঙ্গিত করে ওবামা বলেন, ২০০৮-এ আমার স্লোগান ছিল ‘ইয়েস উই ক্যান’। ২০১৩ সালে আমার স্লোগান হল কন্ট্রোল+অল্টার+ডিলিট।
টিভি নিউজ নেটওয়ার্ক নিয়ে রসিকতা করতে গিয়ে ওবামা বলেন, ‘আমি মাত্র মালয়েশিয়া থেকে ফিরলাম। সিএনএন-এর কভারেজ পেতে যতদূর যেতে হয় আরকি।’
সিএনএন-এর মালয়েশীয় এয়ার লাইন্সের নিখোঁজ বিমানটির খবর বেশি কভারেজ দেয়ার বিষয়টির দিকে ইঙ্গিত করে ওবামা বলেন, ‘মনে হয় তারা এখনো তাদের টেবিল খুঁজছে।’
ফক্স নিউজকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আমি চলে গেলে ফক্স আমাকে মিস করবে'।
সূত্র: এএফপি।
[b]ঢাকা, ৪ মে(টাইমনিউজবিডি) // টিআই।[/b]