মাত্র ৪ মাসের ব্যবধানেই কী মোদি ঝড় থেমে গেল? বিধান সভার উপ-নির্বাচনে তেমনটাই মনে হচ্ছে। নয়টি রাজ্যে বিধান সভার ৩২ আসনের উপ-নির্বাচনে বিজেপি ১৩টি আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে সমাজবাদী পার্টি ৮টি, কংগ্রেস ৭টি ও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থী বাকি ৪টিতে বিজয়ী হয়েছেন।
গত নির্বাচন থেকে বিজেপির আসন কমেছে ১৩টি। অন্যদিকে সমাজবাদী পার্টির বেড়েছে ৭টি ও কংগ্রেসের ৫টি বেড়েছে।
অথচ কয়েকমাস আগে লোকসভা নির্বাচনে এসব এলাকার ১৮টি আসন জিতেছিল বিজেপি।
বিশ্লেষকরা বলছেন, ভোটের এমন ফলাফল পার্টির জন্য অশনী সঙ্কতেই বটে। আগস্টের উপ-নির্বাচনেও বিজেপির ফল বিপর্যয় ঘটেছিল।
৯টি রাজ্যের মোট ৩২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটের ফলাফল ঘোষিত হলো। সেগুলিই এক নজরে-
উত্তরপ্রদেশ (১১)
এসপি-৮, বিজেপি-৩
লোকসভা নির্বাচনে এই রাজ্যে ঐতিহাসিক জয়ের চার মাস বিধানসভা উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি। ১১টি আসনের মধ্যে বিজেপি জিতলো ৩টিতে। অথচ লোকসভা নির্বাচনে এই ১১টি আসনের মধ্যে ১০টিতেই এগিয়ে ছিল নরেন্দ্র মোদীর দল। দারুণ ফল করল চাপে থাকা শাসক দল সমাজবাদি পার্টি। অখিলেশ যাদবের এসপি জিতল ৮টি আসনে।
---------------------
গুজরাট (৯)
বিজেপি-৬, কংগ্রেস-৩
চার মাস আগে লোকসভা নির্বাচনে রাজ্যের সব লোকসভা আসনে জেতার পর, বিধানসভা নির্বাচনে কিছুটা ধাক্কা খেল বিজেপি। মোদীর রাজ্যে ৯টি আসনের মধ্যে ৭টি জিতল বিজেপি। ২টিতে জিতল কংগ্রেস।
-------------
রাজস্থান (৪)
কংগ্রেস-৩, বিজেপি-১
লোকসভা নির্বাচনে ২৫টার মধ্যে ২৫টা আসনেই এই রাজ্যে জিতেছিল বিজেপি। চার মাসের মধ্যে গেরুয়া ঝড় ম্লান হয়ে গেল। রাজস্থানে বড়সড় ধাক্কা খেল বিজেপি। ৪টির মধ্যে ৩টি জিতল কংগ্রেস, ১টিতে জিতল বিজেপি। লোকসভা নির্বাচনে এই চারটি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে ছিল বিজেপি।
---------------
আসাম (৩)
বিজেপি-১,কংগ্রেস-১,এআইইউডিএফ-১
আসামে পদ্মফুল ফুটল।
------------
ত্রিপুরা (১)
সিপিআইএম-১
মানিক সরকারের রাজ্যে লাল দুর্গে অটুট থাকল।
-------------------
পশ্চিমবঙ্গ (২)
তৃণমূল-১, বিজেপি-১
রাজ্য বিধানসভায় খাতা খুলল বিজেপি। তৃণমূল একটি আসন ধরে রাখল। লোকসভা নির্বাচনে এই দুটি কেন্দ্রেই তৃণমূল পিছিয়ে ছিল।
সিকিম (১) স্বতন্ত্র
অন্ধ্র প্রদেশ (১)
টিডিপি
-------------
মোট আসন-৩২
বিজেপি-১৩ (-১৩)*
এসপি-৮ (+৭)*
কংগ্রেস-৭ (+৫)*
অন্যান্য-৪ (+১)*
(*লোকসভা নির্বাচন ২০১৪ নিরিখে)। সূত্র: এনডিটিভি, জি নিউজ
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





