আগরতলাগামী যাত্রী ট্রেন থেকে নিষিদ্ধ ঘোষিত কফ সিরাপ জব্দ করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
সোমবার (৫ সেপ্টেম্বর) আগাম খবরের ভিত্তিতে শিলচর থেকে আগরতলাগামী যাত্রী ট্রেনে অভিযান পরিচালিত হয়।
শিলচর থেকে আগরতলা গামী ট্রেনটি জিরানিয়া স্টেশনে পৌঁছালে নিরাপত্তা কর্মীরা ট্রেনের বিভিন্ন কামরায় ঢুকে তল্লাশি চালান। তখন একটি ব্যাগ থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ নেশা দ্রব্য কোরেক্স কফ সিরাপ উদ্ধার হয়।
জব্দকৃত নেশাদ্রব্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন উপপরিদর্শক (এসআই) রতন কর।
তবে ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং ব্যাগের দাবি কেউ না করায় এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
এম এ





