সর্বশেষ ব্যবধান চার। তাই কে জিতবেন তা এখনই বলা বেশ মুশকিল।রূদ্ধশ্বাস নির্বাচনের আশঙ্কা সবার। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে কিছু কিছু অঞ্চল ভয়ানক ভূমিকা পালন করে। অর্থ্যাৎ ঐই অঞ্চলে যে নির্বাচিত হবে সেই হবে আমেরিকার ৪ বছরের শাসক।তার মধ্যে অন্যতম একটি রাজ্য হচ্ছে ওহাইও।একমাত্র হতভাগা জনএফ কেনেডি ছাড়া গত ৫৬ বছরে যিনি এ রাজ্যে জিতেছেন তিনিই মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন।
তবে এবার বিশ্লেষকের মতে ওহাইওতে হিলারি-ই জিতার সম্ভাবনা বেশি। কারণ এই রাজ্যে শ্বেতাঙ্গ ভোটার বেশি যাদের এতিমধ্যে আস্থা নিয়ে নিয়েছেন হিলারী এবং হিস্পানিক ভোটার অন্যান্য রাজ্যের তুলনায় এই জায়গায় কম। কিন্তু এখানকার মানুষের বৈশিষ্ট্য হলো যিনি আমেরিকার প্রেসিডেন্ট হন তাকেই তারা ভোট দেন। আগে তারা দেখেন ভোটের হাওয়া কার দিকে।
অর্থাৎ এ রাজ্যের ভোটররা নিজেদের পছন্দের চেয়ে অন্য রাজ্যের জনমতকেই বেশি গুরুত্ব দেন। ভোট দেয়ার আগে তারা কান পেতে শোনেন কে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন, জয়ের পাল্লা কার ভারি। আর এই পাল্লা দেখেই তারা বেছে নেন বিজয়ী প্রার্থী। এ কারণেই বলা হয়- ওহাইওতে জেতেন যিনি, তিনিই হন আমেরিকার প্রেসিডেন্ট।
জেড





