থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মন্দিরে ভয়াবহ বোমা হামলার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে সনাক্ত করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন জান্তা প্রধান প্রায়ুথ চ্যান-ওয়াচা। খবর এনডিটিভি।
মঙ্গলবার সকালে জান্তা প্রধান গণমাধ্যমকে বলেন, এই হামলা ব্যাংককের ইতিহাসে এক নেক্কার জনক অধ্যায়।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মন্দিরে ভয়াবহ বোমা হামলা ২১ জন এঘটনায় প্রায় ১শ জন আহত হয়েছে। আহত ও নিহতের মধ্য মালয়েশিয়া, সিংগাপুর, হংকং ও চীনের নাগরিক আছে বলে নিশ্চিত হয়েছে থাইল্যান্ড।
এআই





