মালয়েশিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর আরোহী ছয়জন নিহত হয়েছে। দেশটির কুয়ানতান শহরে গিয়ে ফেরার সময় সেমেনিহ শহরে শনিবার রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইন্ডিয়া টুডে অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার সিভিল অ্যাভিয়েশন বিভাগ জানিয়েছে, নিহত ছয় আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলো তাদের স্বজনদের কাছে পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলছে। এর একজন আরোহী যুক্তরাষ্ট্রে নিযুক্ত মালয়েশিয়ার প্রাক্তন কূটনীতিক ছিলেন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি জানিয়েছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত কূটনীতিকের নাম জামালুদ্দিন জারজিস। নিহতদের মধ্যে আর একজন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সহকারী ছিলেন বলেও জানান জামালুদ্দিন।

প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কুয়ানতানে গিয়েছিলেন হেলিকপ্টারের আরোহীরা। বিয়ে থেকে ফেরার সময় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন তারা।

এআর