সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ইরানের অবদানের বিরোধীতা করার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল 'আবার প্রমাণ করেছে সারা বিশ্বে এবং সিরিয়া যুদ্ধের মূল যড়যন্ত্রকারী হচ্ছে ইসরাইল বলে দাবি করেছে ইরান।
গত শুক্রবার মস্কোতে অনুষ্ঠিত ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যে আলোচনা হয়েছে তাতে উদ্বেগ জানিয়ে ইরানের সংসদ স্পীকার আলী লারিজানি রোববার এ মন্তব্য করেন।
রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠকে নেতনিয়াহু ইসরাইলের উত্তর সীমান্তে সিরিয়ার অভ্যন্তরে ইরানের সেনাবাহিনীর উপস্থিতির কড়া বিরোধীতা করেন। সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট তাকফিরি দায়েশ এবং অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটিকে সামরিক পরামর্শ দিয়ে আসছে ইরান।
লারিজানি রোববার তেহরানে সংসদে বলেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরাইল যে শর্ত আরোপ করেছে তাতে এটা স্পষ্টত প্রমাণিত হয় যে, সিরিয়ার যুদ্ধের পেছনে তেল আবিবই কলকাঠি নেড়েছে। তিনি বলেন, মুসলমানদের বিশেষ করে সুন্নী মুসলানদের স্বার্থের সঙ্গে সিরিয়ার যুদ্ধের কোনো সম্পর্ক নেই- এ বিষয়ে এখন পর্যন্ত যদি আঞ্চলিক কোনো কোনো নেতার সন্দেহ থাকে তাহলে ইহুদিবাদী ইসরাইলের প্রধানের এ মন্তব্যের মাধ্যমে তাদের সেই মোহ থেকে মুক্ত হওয়া উচিত।
লারিজানি আরো বলেন, 'মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইল তাদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ পরিষ্কার করার লক্ষ্যেই সেখানে তারা দুঃসাহসিক অভিযান পরিচালনা করছে। আর এ উদ্দেশ্য বাস্তবায়নের তাদের প্রধান লক্ষ্য হচ্ছে, এ অঞ্চলে দখলদার ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন এবং এর সমর্থকদেরকে পরাজিত করা।'
জেড





