অস্ট্রেলিয়া জানিয়েছে, স্যাটেলাইটে তোলা ভারত মহাসাগরের ছবিতে তারা এমন কিছু দেখতে পাচ্ছে, যা হয়তো মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ হতে পারে।
পার্লামেন্টে দেয়া এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট একথা জানিয়েছেন। তিনি বলেন, এই নতুন পাওয়া তথ্য তাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে।
ভারত মহাসাগরে ভাসমান বস্তুর একটি প্রায় ২৪ মিটার লম্বা।
মার্কিন নৌবাহিনীর একটি তল্লাশি বিমানে থাকা এক সাংবাদিক জানিয়েছেন, বিমানটির ক্রুদের ধারণা তারা এই ধ্বংসাবশেষ চিহ্ণিত করতে পেরেছেন এবং এখন সেটি তদন্ত করে দেখতে যাচ্ছেন।
অস্ট্রেলিয়ার পার্থ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ধ্বংসাবশেষ দেখা গেছে। সূত্র: বিবিসি বাংলা
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ার কাছে নিখোঁজ বিমানের সন্ধানে তল্লাশি
অস্ট্রেলিয়া জানিয়েছে, স্যাটেলাইটে তোলা ভারত মহাসাগরের ছবিতে তারা এমন কিছু দেখতে পাচ্ছে, যা হয়তো মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ





