গাযায় জাতিংসঘ পরিচালিত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবারের এই হামলায় কমপক্ষে ৩০ জন নিহত ও ২০০ জন আহত হয়েছেন। স্কুলটিকে জরুরী শরণার্থী শিবির হিসেবে ব্যবহার করছিল জাতিসংঘ। খবর আল জাজিরার।

এ নিয়ে টানা ১৭ দিনের হামলায় ৭৩২ জন ফিলিস্তিনি নিহত হলেন। আহত হয়েছেন কমপক্ষে ৪,৬০০ জন। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যুদ্ধবিরতির জন্য হামাসকে চাপপ্রয়োগ করে যাচ্ছেন। তিনি এখন মিশরের কায়রোতে রয়েছেন। সূত্র: আল জাজিরা

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ