লিথুনিয়া ও পোল্যান্ডে আটটি জঙ্গি বিমান মোতায়েন করেছে ব্রিটেন ও ফ্রান্স। ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মাঝে বাল্টিক অঞ্চলের আকাশ নিরাপদ রাখতে ন্যাটোর আওতায় এসব জঙ্গি বিমান মোতায়েন করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
ব্রিটিশ ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, লিথুনিয়ায় ব্রিটেনের চারটি টাইফুন বিমান অবতরণ করেছে। ফান্সের ‘রাফালে’ বিমানগুলো নেমেছে পোল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় ম্যালবোর্ক শহরে। এরইমধ্যে পোল্যান্ডের ওই শহরে ফ্রান্সের ৭০ জন সেনা মোতায়েন করা হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হামন্ড জানিয়েছেন- ন্যাটোর সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
সোমবার এক দল মার্কিন সেনা এস্তোনিয়ায় এসে পৌঁছেছে। এ সংখ্যা ছয়শ’ জনে পৌঁছবে। বলা হচ্ছে- এসব সেনা আগামী মাসে ন্যাটোর মহড়ায় অংশ নেবে। ন্যাটো বাহিনী বাল্টিক ও ভূমধ্য সাগরেও টহল জাহাজ পাঠিয়েছে। সূত্র: আইআরআইবি।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
লিথুনিয়া ও পোল্যান্ডে নামল ৮ ব্রিটিশ ও ফরাসি জঙ্গি বিমান
লিথুনিয়া ও পোল্যান্ডে আটটি জঙ্গি বিমান মোতায়েন করেছে ব্রিটেন ও ফ্রান্স। ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মাঝে বাল্টিক অঞ্চলের আকাশ নিরাপদ রাখতে





