আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়িবোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে চার শতাধিক।

শুক্রবার সকালে কাবুলের শাহ শহীদ এলাকায় ওই বোমা হামলা হয় বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন শিশু বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিরাপত্তা বাহিনীর বরাতে রয়টার্স জানিয়েছে, সেনা চৌহদ্দি লক্ষ্য করে ওই হামলা চালানো হতে পারে। হামলায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। সূত্র: বিবিসি।

কেএইচ