ইংরেজি নববর্ষ বরণের উৎসবে চীনের সাংহাইয়ে পদদলিত হয়ে অন্তত ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ মাধ্যম।
বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে নতুন বছরের প্রথম প্রহরে সাংহাইয়ের হুয়া্ংপু নদীর পাশ্ববর্তী বুন্ড এলকার চত্বরে সমবেত হয় বিপুলসংখ্যক মানুষ। বর্ষবরণের ওই উৎসবে মানুষের ভীরে পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়।
কোনো কারণে বর্ষবরণের উৎসবে মেতে ওঠা মানুষেরা দিগবিদিক ছোটাছুটি করে এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শিগগিরই তদন্ত করে ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
এআর





