সমঝোতায় আসার পর অবশেষে ৪০ দিন পর অনশন ভাঙলো ইসরাইলের কারাগারে বন্দী ফিলিস্তিনিরা।
ইসরাইল প্রিজন সার্ভিস(IPS) এবং কারাগারে বন্দীদের নেতা মারওয়ার বারগাওতিদের মধ্যে টানা ২০ ঘণ্টা আলোচনার পর এই সমঝোতায় পৌছায় তারা।
সমঝোতা ও চুক্তির মধ্যে অন্যতম হলো এখন ইসরাইলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের স্বজনেরা মাসে দুই বার তাদের সাথে দেখা করতে পারবে এবং বন্দীদের যথাযথ চিকিৎসা সুবিধা দেওয়া হবে।
উল্লেখ্য যে চরম অমানবিকতা ও মানবাধিকারে লঙ্ঘনের স্বীকার হয় ইসরাইলের কারাগারে বন্দী ফিলিস্তিনিরা।
এপ্রিল মাসের ১৭ তারিখ থেকে প্রায় ১৬০০ বন্দী নিয়ে এই কারা অনশন শুরু করে ফিলিস্তিনিরা। কারাগারের অমানবিক নির্যাতনের বিরুদ্ধে এবং উন্নত চিকিৎসার দাবিতে এই অনশনে নামে কারাগারে আটক ফিলিস্তিনিরা। এসময় অনশনরত অবস্থায় তারা শুধু পানি গ্রহণ করে।
জেড





