উত্তর নাইজেরিয়া শহরে পটিসকুম এলাকায় একটি স্কুলে আত্বঘাতী বোমার বিস্ফোরণে কমপক্ষে ৪৬ শিক্ষার্থী নিহত হয়েছে। পুলিশের ধারণা নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

মঙ্গলবার সকালে বিবিসির মাধ্যমে এ সংবাদ জানা যায়।

পুলিশ বলেছে, আত্বঘাতীবোমা হামলাকারী স্কুল ড্রেস পরিহিত ছিল।

পুলিশ আরো বলেছে, বোকো হারামের সদস্যরা এ ঘটনাটি ঘটিয়েছে।

ইউবস্টেস্ট'র গভার্নরইতোমধ্যে পটিসকুম অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্টান বন্ধ ঘোষণা করেছে।

এলাকার জনগণের মতামত হচ্ছে সরকারের অবহেলার কারনেই এ গটনাটি ঘটেছে।

গভার্নরইব্রাহিম গাইদাম বলেন, অতিসত্তর দৃঢ়তার সাথে এ সকল সন্ত্রাসি কর্মকান্ড বন্ধ করে জনগনের আত্ববিশ্বাস ফিরিয়ে আনা হবে।

অপরদিকে বোকো হারামের লক্ষ্য হচ্ছে পাচঁ বছরের মধ্যে তারা যেকোন মুল্যে ইসলামি স্টেট(আইএস) কায়েম করা।

সংবাদ মাধ্যমে আরো বলা হয়, বিশেষ করে মেয়ে শিশুরা যাতে স্কুলে গিয়ে ইসলামি শিক্ষা গ্রহন করতে না পারে সে বিষয়টির প্রতি লক্ষ্য রেখেই তারা আক্রমণ গুলো করছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর নাইজেরিয়ান সরকার বাকো হারামের সাথে এক চুক্তিতে আবদ্ধ হয়। কিন্তু চুক্তি হওয়ার দু'সপ্তাহের মধ্যেই তাদের নেতা আবুবকর শেকিউ চুক্তি অমান্য করে এক ভিডিও বার্তায় বলেন, আমরা কারো সাথে কোন চুক্তিতে আবদ্ধ হইনি, যে চুক্তির কথা বলা হচ্ছে তা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর একটি কৌশল।

ইআর