নির্বাচনের আগে এক পর্ণ স্টারের সাথে অবৈধ সম্পর্কের কথা ঢাকতে তাকে প্রায় ১ কোটি টাকা দিয়েছিল ট্রাম্প। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে এই টাকা পরিশোধ করে বলে সংবাদ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদ মাধ্যম 'ওয়াল স্ট্রীট জার্নাল'।

'ওয়াল স্ট্রীট জার্নাল" অনুসারে, ঐই পর্ণ স্টারের নাম স্টেফেনি ক্লিফোর্ড। ডোনাল্ড ট্রাম্পের তখনকার ব্যাক্তিগত আইজীবীর মাধ্যমে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে তাকে টাকা পরিশোধ করা হয়।

ক্লিফোর্ড 'যে ব্যাক্তিগতভাবে পর্ণ অভিনেত্রী হিসেবে পরিচিত এবং যার অভিনয়ের চারিত্রিক নাম স্টোর্মি ডেনিয়েল' দাবি করেন, ২০০৬ সালে সেলিব্রিটি গল্ফ টুর্নামেন্টে ট্রাম্পের সাথে তার পরিচয় হয়। যার এক বছর পরে সে বর্তমান ফার্স্ট লেডি মেলানিয় ট্রাম্পকে বিয়ে করে।

তারপর ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের আগমন ঘটলে তার সাথে সম্পর্কের কথা 'গুড মর্নিং আমেরিকায়' প্রকাশ করা শুরু করে পর্ণ অভিনেত্রী স্টোর্মি ডেনিয়েল।

তখন তার মুখ বন্ধ করতে ব্যাক্তিগত আইজীবির মাধ্যমে ১ লক্ষ ৩০ হাজার ইউএস ডলার বা ১ কোটি ৬ লাখ টাকা অভিনেত্রীকে পরিশোধ করে ট্রাম্প।

টাকা দেওয়ার সময় ট্রাম্পের ব্যাক্তিগত আইনজীবী কোহেন একটি স্টেটমেন্টে ডেনিয়েলের সাক্ষর নেয়। যেখানে লেখা ছিল, ট্রাম্পের সাথে ডেনিয়েলের কোন প্রকার শারীরিক বা রোমান্টিক সম্পর্ক ছিল না। স্টেটমেন্টে এটাও লেখা থাকে, সে ট্রাম্প থেকে এই বিষয়ে মুখ বন্ধ রাখতে কোন প্রকার টাকা নেয় নি।

ওয়াল স্ট্রীট জার্নালের প্রকাশিত এই সংবাদ নিয়ে পর্ণ অভিনেত্রী ডেনিয়েল বা ক্লিফোর্ড কোন প্রকার মন্তব্য করে নি। পাশাপাশি হোয়াইট হাউজ থেকে বিষয়টি প্রত্যাখ্যান করে বলা হয় এই রকম অনেক নারী ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছে যার কোন ভিক্তি নেই।

জেড