পদচ্যুত থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনওয়াত্রা উচ্চ আদালতে চালের ভর্তুকি কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ইমপিচমেন্টের মুখোমুখি হতে পারেন।
জাতীয় দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার জানায়, অভিযোগ প্রমাণীত হলে তিনি রাজনীতিতে ৫ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন।
জাতীয় দুর্নীতিদমন কমিশনের (এনএসিসি) প্রধান প্যান্থেপ ক্লানারাংগ্রান সাংবাদিকদের বলেন, কমিশন মনে করে ইংলাককে দোষী সাব্যস্ত করার এবং মামলাটি সিনেটে পাঠানোর যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ০৮ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]